বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে একটি তুলার (ঝুট) মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, তুলা ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
জানা গেছে, বশির খান নামক এক ব্যক্তি গত তিন বছর ধরে মানিকঝুড়িতে দেলোয়ার বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তুলার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ওই ঘরে থাকা তুলার মিলে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের ঘরে থাকা তুলার (ঝুট) মালামালসহ তিনটি তুলার (ঝুট) মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস, কলাপাড়া ফায়ার সার্ভিস, আমতলী থানার পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার অফিসার ইনচার্জসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);