বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আবারও সক্রিয় মৌসুমি বায়ু, দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

সীমু দা
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%81 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%AB %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8

দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের ১৫ জেলার অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বন্যা কবলিত অঞ্চল বাড়তে পারে। ফলে নগরাঞ্চলে জলাবদ্ধতা এবং নিচু এলাকায় সাময়িক পানি জমার আশঙ্কাও রয়েছে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পৃথক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর প্রভাবে দিনের বিভিন্ন সময় হঠাৎ কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে।

স্বল্প সময়ের ভারী বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাই অফিসগামী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের মধ্যে পরতে হচ্ছে। এদিকে মহল্লার ছোট-মাঝারী নানা দোকানপাটে পানি উঠেছে। অতি বৃষ্টি ও বন্যার কারনে অনেক স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

চলমান বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে বন্যার কারন হচ্ছে। এতে কৃষকদের জমিতে থাকা সবজি ও ফসল নষ্ট হয়েছে। যার প্রভাবে কৃষি পণ্যের মূল্য লাগামহীন ভাবে বাড়বে। এছাড়া নানান স্থানে রাস্তা, বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By