শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আন্দোলনের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টায় ব্রাকসুর তফসিল ঘোষণার তারিখসহ বিস্তারিত জানালেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

নির্বাচনের রোড ম্যাপসহ তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৯ ঘণ্টার বেশি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর এই তারিখ ঘোষণা করা হলো।

প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দেন ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণাকালে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন কমিশনার সহযোগী অধ্যাপক আমির শরীফ, সহযোগী অধ্যাপক মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান এবং সহযোগী অধ্যাপক হাসান আলী।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজনের দাবিতে উপাচার্যের চেম্বারের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন কালে প্রশাসনিক কর্মকাণ্ড পুরোপুরি অচল হয়ে পড়ে।

এর আগে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। হাতে লেখা ব্রাকসু নির্বাচনের ডিসেম্বরের প্রথম সপ্তাহে করার ঘোষণাসহ বিভিন্ন দাবিসহ সংবলিত প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা। তারা আজকের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন দেওয়ার দাবি জানান। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের চেম্বারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ব্রাকসুকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আইন পাসের প্রায় ২০ দিন পার হলেও এখনও কোনও রোডম্যাপ ঘোষণা করা হয়নি। প্রশাসন কেন নির্বাচন দিতে দেরি করছে– তা আমরা বুঝতে পারছি না। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন চাই।’

পরে দুপুর পৌনে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শাহ জামান জানান, মঙ্গলবারের মধ্যেই বিস্তারিত জানানো হবে। এরপর শিক্ষার্থীদের অনেকেই উপাচার্যের চেম্বারের সামনে থেকে সরে এলেও আবারও বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থী সংসদ আইন যুক্ত হয় । পরে ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট মিটিংয়ে ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার করে ছয় সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় ১১ নভেম্বর ১১৭তম জরুরি সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান কমিশনার করে কমিশন পুনর্গঠন করা হয়। কিন্তু নির্বাচনি রোড ম্যাপ ও তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা অনড় অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত তফসিল ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা নির্বাচনের রোড ম্যাপসহ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By