সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%97

তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত কয়েক বছরে বাংলাদেশী ভোক্তাদের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করেছে, যা মানসম্মত পণ্য ও উৎকর্ষতার প্রতি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই রূপান্তরের অংশ হিসেবে সিঙ্গার চালু করেছে অত্যাধুনিক উৎপাদন কারখানা, দেশের প্রথম কনসেপ্ট স্টোর ও ফ্ল্যাগশিপ স্টোর এবং প্রতিষ্ঠানের নতুন ভাবনাকে প্রতিফলিত করে এমন আধুনিক কর্মস্থল।

সম্প্রতি প্রতিষ্ঠানটি ইউরোপীয় বাজারে রপ্তানি কার্যক্রম শুরু করেছে এবং নিজস্ব কারখানায় প্রথমবারের মতো এয়ার কন্ডিশনার উৎপাদন চালু করেছে। সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালে সিঙ্গার বাংলাদেশ ১৪.৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থূল মুনাফা বেড়েছে ২১৪ মিলিয়ন টাকা, যা সিঙ্গারের টেকসই প্রবৃদ্ধি ও ভবিষ্যৎমুখী বিনিয়োগের স্পষ্ট প্রমাণ।

সিঙ্গার বাংলাদেশ ভবিষ্যত ব্যবসায় প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে বিনিয়োগ করছে। গত কয়েক বছরে বড় অঙ্কের বিনিয়োগের কারণে স্বল্পমেয়াদে আর্থিক চাপ দেখা গেলেও, এসব উদ্যোগের মূল লক্ষ্য দীর্ঘমেয়াদে টেকসই লাভ নিশ্চিত করা। এই বিনিয়োগ শুধু সিঙ্গার বাংলাদেশের প্রবৃদ্ধিকেই শক্তিশালী করবে না, বরং বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

২০২৫ সালের শুরুতে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (BSEZ) অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস কারখানা উদ্বোধনের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত এই কারখানাটি উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি বড় উদ্যোগ, যেখানে প্রায় ৪,০০০ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে এই কারখানায় স্থানীয় বাজারের জন্য রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যের উৎপাদন শুরু হয়েছে। মোট উৎপাদনের ৯০ শতাংশের বেশি দেশেই হওয়ায় আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। এছাড়া সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের আধুনিক উৎপাদন কারখানা থেকে ওয়্যার হারনেস কম্পোনেন্টের প্রথম রপ্তানি চালান সফলভাবে সম্পন্ন করেছে। এই অর্জন সিঙ্গার বাংলাদেশের পাশাপাশি দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতার অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত কয়েক বছরে সিঙ্গার বাংলাদেশের বিনিয়োগগুলো বাজারের পরিবর্তিত চাহিদা মাথায় রেখে কৌশলগতভাবে পরিকল্পিত হয়েছে। এসব উদ্যোগ শিল্পের বিকাশ ত্বরান্বিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By