শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অভিযানে ধরা পড়লো ৪ ভুয়া ডাক্তার, তিন জনকে জরিমানা একজন কারাগারে

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

বরগুনা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসক ও অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিন জনকে এক লাখ করে ৩ লাখ টাকা জরিমানা অন্য জনকে দের বছরের জেল দিয়েছেন আদালত।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম শরিয়াত উল্লাহ আদালত পরিচালনা করে ফার্মেসি পট্টি থেকে তাদেরকে আটক করেন।

আটকরা হলেন- বিধান রঞ্জন সরকার, জহিরুল ইসলাম সৌরভ, দ্বিলিপ কুমার ও এস কে লস্কর। 

তাদেরকে আটক করে বরগুনা ফার্মেসি পট্টির জহিরুল ইসলাম সৌরভের চেম্বারে আদালত পরিচালনা করা হয়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম শরিয়াত উল্লাহ ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমানের মাধ্যমে তাদের সার্টিফিকেট যাচাই-বাচাই করা হয়।

পরে তাদের ৩ জনের জনের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় বিধান রঞ্জন সরকার, দ্বিলিপ কুমার ও এসকে লস্করকে এক এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এ সময় তারা ডাক্তারি করবে না মর্মে অঙ্গীকার করেন। অন্য আটক জহিরুল ইসলাম সৌরভ কোনও সার্টিফিকেট দেখাতে না পারায় তাকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন বলেন, এস এম শরিয়াত উল্লাহ স্যারের নেতৃত্বে ডিবি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বরগুনা শহর থেকে ৪ ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে যাচাই-বাচাই করে তিন জনকে জরিমানা এবং একজনকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By