শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

সীমু দা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96 %E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

আইটেম গানে দর্শক মাতানো অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি আবারও আলোচনায় এসেছেন। নাচ, সৌন্দর্য ও অভিনয়ের পাশাপাশি নানা বিতর্কে সময়ে সময়েই খবরের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়েও সমালোচনার মুখে পড়েন বলিউডের জনপ্রিয়  এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি নিজের ব্যক্তিগত জীবন, শৈশবের অভিজ্ঞতা এবং মানসিক সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন এবং বাবার সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় তাঁর মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল।

নোরার ভাষায়, “আমার একটু ড্যাডি ইস্যু আছে।” তিনি বলেন, শৈশবের এই অভিজ্ঞতার কারণে পুরুষদের প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল, যা পরবর্তী জীবনের সম্পর্কগুলোতেও প্রভাব ফেলেছে। অনেক সময় সম্পর্কের গভীরতা বোঝা তাঁর জন্য কঠিন হয়ে যেত এবং বিচ্ছেদও মানতে কষ্ট হতো।

তবে কঠিন সময়ে মায়ের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ভাঙা সম্পর্ক সহজে ভোলা যায় না, তবে সময় এবং আত্মভালোবাসাই মানুষকে ধীরে ধীরে এগিয়ে যেতে সাহায্য করে।

নোরা আরও বলেন, নিজের ভুলগুলো বোঝা, আত্মবিশ্লেষণ করা এবং প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ। তাঁর মতে, অতীতকে আঁকড়ে না ধরে সামনে এগিয়ে যাওয়াই জীবনের সঠিক পথ।

ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন থাকলেও সেগুলো নিয়ে কখনোই প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি তিনি। কোরিওগ্রাফার টেরেন্স লুইস, অভিনেতা অঙ্গদ বেদি, প্রিন্স নারুলা, মরক্কোর ফুটবলার Achraf Hakimi এবং ব্যবসায়ী ভূষণ কুমারের সঙ্গে তাঁর নাম জড়ালেও এসব বিষয়ে নোরা বরাবরই নীরব থেকেছেন।

তিনি আরও জানান, ছোটবেলায় একা হয়ে যাওয়ার ভয় তাঁকে অনেক সময় ভুল সম্পর্কের দিকেও ঠেলে দিয়েছে। তবে এখন তাঁর উপলব্ধি—শুধু একা থাকার ভয় থেকে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা উচিত নয়।

নোরার মতে, আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক ধরে রাখার চেয়ে নিজেকে ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের প্রতি ভালোবাসা ও আত্মসম্মানই জীবনের ভয় কমিয়ে জীবনকে আরও সুন্দর করে তোলে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By