বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

‘অনুমোদনে’ আটকে রাণীশংকৈল বৈশাখী মেলা, শঙ্কায় ব্যবসায়ীরা

সীমু দা
রবিবার, ১০ মে, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B6%E0%A6%82%E0%A6%95%E0%A7%88%E0%A6%B2 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96%E0%A7%80 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার এবারের আয়োজন পড়েছে অনিশ্চিয়তায়। সব প্রস্তুতি শেষেও ‘নির্ধারিত দিনে’ উদ্বোধন হয়নি মেলার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুমোদন না নিয়েই ঠিক করা হয়েছিল উদ্বোধনের তারিখ। এসএসসিসহ বিভিন্ন পরীক্ষা চলমান বলে এখনই মিলবে না অনুমোদন।

পুরো মেলাজুড়ে স্টল গুছিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা, এখন পড়েছেন অনিশ্চয়তায়।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বসেছে মেলার ৩৩তম আয়োজন। উদ্বোধন হওয়ার দিন নির্ধারিত ছিল গত (০৯ মে) শনিবার। উদ্বোধন করার কথা ছিল ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের- জানালেন মেলা কমিটির হিসাবরক্ষক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন।

কী কারণে সেটি হলো না- এর সুনির্দিষ্ট জবাব দেননি তিনি। বললেন, ‘জেলা প্রশাসক আমাদের ডেকেছিলেন। দু-এক দিনের মধ্যে মেলা উদ্বোধন হবে বলে আমরা প্রত্যাশা করছি।’

অনুমোদনের বিষয়টি জানতে চাইলে তার দাবি, মৌখিকভাবে ঠিক করা হয়েছিল উদ্বোধনের দিনক্ষণ।

মেলাসূত্রে জানা গেছে, সেখানে বসেছে অর্ধশতাধিক স্টল। পাবনা থেকে এসেছেন মতিউর রহমান। মেলায় দিয়েছেন প্রসাধনীর স্টল।

‘প্রত্যেক বছর আমরা মেলায় দোকান নিয়ে আসি। বেচাকেনা ভালো হয়। এবার মেলায়ও প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে বসেছি। মেলার অনুমতি না মিললে তো আমরা লোকসানে পড়ব’- শঙ্কায় মতিউর।

মেলায় শিশুদের জন্য রাইড নিয়ে বসেছিলেন মো. বেলাল। তিনি বললেন, ‘রাইড বসানোয় অনেক টাকা খরচ হয়েছে। মেলা না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বললেন, ‘জেলা প্রশাসকের অনুমোদন না নিয়ে মেলা উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তা ছাড়া এখন এসএসসি, অর্নাস ও ডিগ্রি পরীক্ষা চলছে। এসব শেষ হলে অনুমোদন পাওয়াসাপেক্ষে মেলা অনুষ্ঠিত হতে পারে।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By