শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অটোরিকশার ভেতরে কলেজছাত্রের রক্তাক্ত লাশ, পাশে ছিল পরীক্ষার প্রবেশপত্র

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

চট্টগ্রামের রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সংঘর্ষের পর দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই কলেজছাত্র। পাশে থাকা ফাইলের ভেতরে ছিল পরীক্ষার প্রবেশপত্র। তবে সেই পরীক্ষা দেওয়া আর হলো না। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম রাশেদুল ইসলাম। তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, নিহত কলেজছাত্রের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি পটিয়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। সেই সুবাদে পটিয়াতেই থাকতেন। আজ তার কলেজে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ কারণে রাঙামাটি যাচ্ছিলেন। তবে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ‘নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে থাকা কলেজের পরিচয়পত্র থেকে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By