সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

অজিত দোভালকে ঢাকায় আসার আমন্ত্রণ ড. খলিলুর রহমানের

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

সাক্ষাৎকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু এবং সিএসসি সম্মেলন নিয়ে আলোচনা করেন তারা।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তার টিমের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত বছরের জুনে বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে সিএসসিতে যুক্ত হয়। এই সম্মেলনে পাঁচ দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ড. খলিলুর রহমান যোগ দিবেন। 

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে মঙ্গলবার রাতে এই আঞ্চলিক ফোরামে যোগ দিতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান।

প্রসঙ্গত, কলম্বো সিকিউরিটি কনক্লেভ হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম। এই ফোরামের সদস্যদেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। আর সেশেলস পর্যবেক্ষক হিসেবে যুক্ত আছে। গত বছর এই কনক্লেভের সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। তাতে অংশ নেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. কর্নেল (অব.) ইব্রাহিম লতিফ, শ্রীলঙ্কায় নিযুক্ত মরিশাসের হাই কমিশনার হেইম্যানডোয়াল ডিলাম এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাগালা রত্নায়েক।

গত বছর সিএসসি সচিবালয় প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারকে সই করা হয়। সিএসসি-এর মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সাধারণ উদ্বেগের অন্তর্ভুক্ত আন্তঃসীমান্তবর্তী হুমকি ও প্রতিরোধগুলোকে মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে উন্নীত করা। এর অধীনে পাঁচটি সহযোগিতার স্তম্ভ আছে- সামুদ্রিক নিরাপত্তা; সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলা; পাচার এবং আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ মোকাবিলা; সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তির সুরক্ষা; এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By