শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

সীমু দা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87 %E0%A7%AC%E0%A7%AC%E0%A7%AC %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।


এর আগে গত জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধ সংক্রান্ত আগের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট। সে সময় বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়টি প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে প্রধান বিচারপতির আদেশে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।


পুনর্মূল্যায়নের অংশ হিসেবে ২০১২-১৩ থেকে শুরু করে ২০১৬-১৭ পর্যন্ত বিভিন্ন করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের প্রদেয় কর দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট পিটিশন দায়ের করেছিল গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত সে সময় রুল জারি করেছিলেন। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আজ হাইকোর্টের নতুন বেঞ্চ সেই রুল খারিজ করে রায় দেন। এই রিট খারিজ হওয়ার ফলে এনবিআরের করা ৬৬৬ কোটি টাকার কর দাবির আইনি বৈধতা বহাল থাকল এবং প্রতিষ্ঠানটির কাছ থেকে এই অর্থ আদায়ে এনবিআরের আর কোনো আইনি বাধা রইল না।


রায়ের পর গ্রামীণ কল্যাণের অন্যতম আইনজীবী খাজা তানভীর সাংবাদিকদের জানান, জাতীয় রাজস্ব বোর্ডের এই কর দাবিকে তারা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু আদালত আজ সেই রুল খারিজ করে দিয়েছেন। আদালতের এই আদেশের ফলে এনবিআরের দাবিই শেষ পর্যন্ত বহাল রইল বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By