শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

সীমু দা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8 %E0%A6%93 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E2%80%98%E0%A6%B2%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE


দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা এম এইচ খোকন। এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেই এই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি।


গত ৮ই সেপ্টেম্বর চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


‘লজ্জা’ সিনেমাটির মূল গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সিনেমাটিতে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রে থাকছেন দুই জনপ্রিয় তারকা। এর একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া এবং অন্যটিতে দেখা যাবে প্রশংসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।

সিনেমাটি নিয়ে প্রযোজক আব্দুল আজিজ জানান, এটি মূলত একটি সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে।


নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২০শে সেপ্টেম্বর থেকে সিনেমাটির ক্যামেরা অন হওয়ার কথা রয়েছে। বর্তমানে চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি আগামী বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর দর্শকরা এটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম ‘আইস্ক্রিন’-এও উপভোগ করতে পারবেন।


নতুন এই সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘লজ্জা’র গল্পটি অসাধারণ। এতে আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, আমাদের কাজটি থেকে খুব ভালো কিছু হতে চলেছে। এখন শুধু শুটিংয়ে নামার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By