মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার

সীমু দা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:২০ অপরাহ্ন
%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর রানার্সআপের পদক নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। পদক বিতরণ অনুষ্ঠানের এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১–০ গোলে হারায় স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে ‘লা রোহা’। এর মাধ্যমে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

ফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে মূল একাদশে ছিলেন ২৮ বছর বয়সী রোমেরো। তবে চোটের কারণে ৭০ মিনিটে মাঠ ছাড়তে হয় টটেনহামের এই ডিফেন্ডারকে। এর আগে প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন তার সতীর্থ মার্তিনেজও।

পরে পদক গ্রহণের সময় রোমেরোকে দেখা যায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের সঙ্গে হাত মেলাতে। তবে ট্রাম্প তার সামনে থাকা সত্ত্বেও তিনি হাত মেলাননি। এ সময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া, ইনফান্তিনো, শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত ছিলেন।

ফাইনালে উপস্থিত হয়ে ট্রাম্প ইতিহাসের প্রথম দায়িত্বশীল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। ম্যাচের আগে তাকে বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে দেখা যায়। ইনফান্তিনোর উৎসাহে ট্রাম্প ট্রফিটি স্পর্শও করেন।

তবে বিশ্বকাপ ঘিরে ট্রাম্পকে নিয়ে বিতর্কও ছিল। কয়েকটি অধিকারকর্মী সংগঠন ম্যাচের আগে দর্শকদের মধ্যে লাল কার্ড বিতরণ করে, যা ট্রাম্প ও ইনফান্তিনোর প্রতি প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল।

ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরেকবার এই আসর আয়োজনের জন্য উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।

ফাইনালের সম্ভাব্য বিজয়ী নিয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও আর্জেন্টিনার প্রতি তার কিছুটা সমর্থন ছিল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে নিজের বন্ধু উল্লেখ করে তিনি বলেন, লিওনেল মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।

তবে ফাইনালে উপস্থিত ছিলেন না মিলেই। কুসংস্কারের কারণে তিনি ঘরে বসেই ম্যাচ দেখেন। আর্জেন্টিনার আগের ম্যাচগুলোতে পরা একই ধরনের জ্যাকেট পরে ফাইনালও দেখেছেন তিনি।

এর আগে মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও আলোচনায় এসেছিলেন ট্রাম্প। চেলসি শিরোপা জয়ের পর দলের উদ্‌যাপনে অংশ নেওয়া এবং ট্রফি তোলার মুহূর্তে তার উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল।

এবার স্পেনকে ট্রফি দেওয়ার পরও ট্রাম্প দলের সঙ্গে ছবি তুলতে সামনে এগিয়ে যান। পরে ইনফান্তিনো তাকে কিছুটা সরিয়ে নেন।

ফাইনালের আগে ও পরে স্টেডিয়ামে ট্রাম্পকে ঘিরে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। মাঠে প্রবেশের সময় তাকে দুয়ো ও শিসের মধ্যে দিয়ে যেতে হয়। ম্যাচ চলাকালে ট্রাম্পকে ঘিরে প্রতিবাদের সময় স্টেডিয়ামের শব্দের মাত্রাও কিছুটা বেড়ে যায়।

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখতে পারেনি। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হারের পর রানার্সআপ হয় তারা। তবে মাঠের ফলাফলের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে রোমেরোর হাত না মেলানোর ঘটনাটিও ফাইনালের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By