মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ

সীমু দা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

ফরিদপুরের সদরপুর উপজেলার চার রশি এলাকায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরকে বেধড়ক মারধর এবং তার পরিবারকে লাঞ্ছিত ও জখম করার অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই কালাম মুন্সীর ছোট ছেলে কাউছার আহম্মেদ শাওন (১৪) যে মানসিকভাবে প্রতিবন্ধী বাড়ির পাশের জমিতে খেলতে যায়। এ সময় পূর্ব শত্রুতা ও পরিকল্পিতভাবে তাকে মিথ্যা অপবাদ দিয়ে সোহাগ বেপারী (৪২) ও মিন্টু বেপারীর নির্দেশে মাসুদ (৪০), রিংকু (৩৮) এবং পলি আক্তার (৩৬) সহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে কাউছার দৌড়ে প্রতিবেশী আব্দুল্লাহর (২৫) বাড়ির টয়লেটে আশ্রয় নেয়।

খবর পেয়ে কাউছারের মা কহিনূর বেগম প্রতিবেশীর বাড়ি থেকে ছেলেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, এরপর সোহাগ বেপারী লোহার রড দিয়ে কহিনূর বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন। এ সময় বাধা দিতে গেলে কহিনূর বেগমের স্বামী কালাম মুন্সী, বড় মেয়ে আয়েশা আক্তার নিপা (১৭) এবং ছোট মেয়ে জুবাইদা আক্তার নিশাকেও (১৩) বেধড়ক মারধর করা হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় কহিনূর বেগমের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয় এবং নারীদের শ্লীলতাহানি ঘটানো হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত জুবাইদা আক্তার নিশাকে (১৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, “এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By