ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগার মোড় সংলগ্ন পাকা সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান উপজেলার পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে আব্দুল মান্নান ডেংগার মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে রাস্তার পাশের একটি কচুক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাপ্পি/সা.এ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);