বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B2%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%A7

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের এতিমখানায় আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রীয়ভাবে পরিচালিত এই প্রতিষ্ঠানটি এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসাসেবা ও সামাজিক সহায়তা দিয়ে থাকে।

দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়েছেন। নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া প্রবেশ করায় গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন আরও দুজন। এছাড়া সাতজন তীব্র আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন। বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থলে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দাকে জড়ো হতে দেখা যায়। নাগরিক সুরক্ষা বিভাগের প্রকাশিত ছবিতে ভবনের বারান্দাজুড়ে ঘন ধোঁয়ার মধ্যে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনা এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন।

দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিব আলজিয়ার্সের মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By