বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বরিশালে পরীক্ষার্থীদের অবরোধে চরম দুর্ভোগ

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ ও পাঠ্যপুস্তক সংশোধনের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের সামনের মহাসড়কে এই অবরোধ শুরু হয়। এতে সড়কের ২ পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা ৩টি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের ‘বয়লার মুরগি’ বলায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তকের ভুল সংশোধন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি আলেকান্দা কলেজের পরীক্ষার্থী শাকিল ও মিরাজ বলেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, পরীক্ষার হলে অনেক শিক্ষক তাদের সঙ্গে অশোভন আচরণ করেন, যা বন্ধ হওয়া জরুরি।

দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। গোপালগঞ্জ থেকে আসা যাত্রী তসলিমা বেগম বলেন, “জরুরি প্রয়োজনে বরিশাল যাচ্ছি, কিন্তু দীর্ঘক্ষণ আটকে থেকে এখন বাড়তি ভাড়ায় অটোরিকশায় রওনা দিতে হচ্ছে।” পরিবহন শ্রমিকেরা যাত্রীদের এই ভোগান্তির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, “পরীক্ষার্থীদের দাবি নিয়ে আগে সমঝোতা হয়েছিল। এরপরও কেন তারা আবার আন্দোলনে নামল, তা আমার জানা নেই।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By