শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবিতে পিটিশন, স্বাক্ষর ৯৫ লাখের বেশি

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%95%E0%A7%87 %E0%A7%A9 %E0%A7%A6 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

বিশ্বকাপে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশন ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই পিটিশনে ইতোমধ্যে ৯৫ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।

ArgentinaOut.com-এ প্রকাশিত পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। সেখানে বলা হয়েছে, “বিজয়ী যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে সবাইকে সমান সুযোগ দিন।”

বিতর্কের সূত্রপাত শেষ ষোলোর আর্জেন্টিনা-মিশর ম্যাচকে ঘিরে। ওই ম্যাচে প্রথমার্ধে মেসি পেনাল্টি মিস করার পর ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ ১৩ মিনিটে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মিশর। তাদের অভিযোগ, ভিএআরের মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হলেও আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনা পর্যালোচনা করা হয়নি। তাদের দাবি, ওই পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বাতিল করে মিশরকে পেনাল্টি দেওয়া উচিত ছিল।

মিশরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে বলেন, “আমি পরিণতির কথা না ভেবেই বলছি—এটি সাজানো ম্যাচ। যদি আর্জেন্টিনাকেই জেতাতে হয়, তাহলে অন্য দলগুলোকে বিশ্বকাপে আনার দরকার কী? ফিফা শুধু মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়। তারা ‘ফেয়ার প্লে’র কথা বলে, কিন্তু আমরা মাঠে তার কোনো প্রমাণ দেখিনি।”

তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভিএআরের যুগে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা পাইয়ে দেওয়া কার্যত অসম্ভব। ১৯৮৬ সালেও বলা হয়েছিল আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পাচ্ছে। আমাদের জন্য এসব নতুন নয়।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By