রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ
৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

আর্জেন্টিনার জয়ে ‘মেসি’ উৎসবে কিশোরগঞ্জ

সীমু দা
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E2%80%98%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আরও একবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের এই জয়ে কিশোরগঞ্জে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা। ‘মেসি….মেসি’ শ্লোগানে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের পাড়া-মহল্লাসহ রাস্তাঘাট।

রবিবার (১২ জুলাই) সকাল ৯ টা ৪১ মিনিটের দিকে ম্যাচ শেষ হওয়ার পরপরই সদর উপজেলার শিক্ষক পল্লী, গাইটাল, আখড়া বাজার, কলেজ মাঠ, একরামপুর, বত্রিশ, যশোদল ইউনিয়নের সল্প যশোদল নোয়াপাড়া এলাকার আর্জেন্টিনা সমর্থক আর্জেন্টিনার জাতীয় পতাকা ও জার্সি পরে একত্রিত হন। পরে তারা একটি বিজয় মিছিল বের করেন। এ সময় সমর্থকদের মুখে ছিল ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ এবং ‘মেসি, মেসি’ ধ্বনি।

সকাল ৭ টায় ম্যাচ শুরুর অনেক আগেই সমর্থকরা বিভিন্ন বড় পর্দায়, চায়ের দোকানে টেলিভিশনের সামনে জড়ো হন। সকাল থেকে উত্তেজনার মধ্য দিয়ে খেলা উপভোগ করেন তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। কেউ একে অপরকে আলিঙ্গন করেন, কেউ জাতীয় পতাকা কাঁধে নিয়ে নেচে-গেয়ে বিজয় উদযাপন করেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক আকাশ বলেন, “মেসির খেলা দেখতে আমরা রাত জেগে থাকি। তার ফুটবল আমাদের অনুপ্রাণিত করে। মেসিরা ভক্তদেরকে কখনো হতাশা করেন না। যদিও প্রথমে মনে একটু ভয় ভয় কাজ করলেও শেষ দিকে সেই ভয় কেটে গিয়েছে। আজকে শেষের ৮ মিনিটে কামব্যাক করেছে। এই জয় পুরো এলাকার মানুষের মধ্যে নতুন আনন্দ এনে দিয়েছে। আমরা শুরু থেকেই বিশ্বাস করেছি আর্জেন্টিনা জিতবে। দলটি যেভাবে খেলছে, তাতে এবারও শিরোপা জয়ের বড় দাবিদার। মেসি আমাদের আবেগের নাম। তার নেতৃত্বে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই।”

আরেক সমর্থক জামিল বলেন, “খেলা শেষ হওয়ার পর আনন্দ ধরে রাখতে পারিনি। সবাই মিলে মিছিল করেছি। আর্জেন্টিনা জিতলেই আমাদের এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। সেমিফাইনালেও একইভাবে দলকে সমর্থন দেব।”

সমর্থক জিয়াদ বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে আমরা প্রতিটি ম্যাচ একসঙ্গে দেখছি। এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি, সেমিফাইনাল পেরিয়ে ফাইনালেও জয় নিয়ে দেশে ফিরবে আর্জেন্টিনা।”

এলাকার প্রবীণ ফুটবলপ্রেমী আবদুল সালাম বলেন, “ছোটবেলা থেকেই বিশ্বকাপ দেখি। বর্তমানে মেসির খেলা উপভোগ করি। আর্জেন্টিনার সুন্দর ফুটবল মানুষকে আনন্দ দেয়। তাই জয়ের পর সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করেছে।”

এদিকে, সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে। তাদের প্রত্যাশা, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে মেসির দল এবারও বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে নেবে। সেই আশায় কিশোরগঞ্জের সমর্থকরাও সেমিফাইনালকে সামনে রেখে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন।

মেসিদের জয়ে রবিবার সকালে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ছোট-বড় সব বয়সী মানুষ আনন্দ-উল্লাসে অংশ নেন। জাতীয় পতাকা হাতে মিছিল, স্লোগান এবং শুভকামনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের একটাই প্রত্যাশা—সেমিফাইনালেও জয় পেয়ে ফাইনালে উঠবে তাদের প্রিয় দল আর্জেন্টিনা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By