শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

সিরাজগঞ্জে এমপি আলীমের মাধ্যমে জনগণকে সরকারী সহায়তা প্রদান 

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল এডিবি, রাজস্ব ও প্রধানমন্ত্রীর সহায়তায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ৫হাজার গাছের চারা, প্রতিবন্ধীদের দোকানঘর, টিউবওয়েলসহ বিভিন্ন সেবামূলক সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন লক্ষ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এসব সামগ্রী বিতরন করেন। এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার শাহনাজ প্রধান ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়াবে। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সরকারকে সহযোগিতার জন্য সকলকে আহবান জানান তিনি।

আলোচনা শেষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩ টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকা বিতরন, বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ওষুধী ৫ হাজারটি গাছের চারা বিতরন। স্পিকারের পক্ষ থেকে ৬১ জনের মধ্যে ১ লক্ষ ৮৩ হাজার টাকা প্রদান। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় ২০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ২ লক্ষ টাকার চেক প্রদান, নিহত ও গরীব অসহায় ২০টি পরিবারের নগদ ৪ লক্ষ প্রদান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২১ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্টিক টন চাল বিতরন, বিভিন্ন ইউনিয়নে ৬টি সোলার প্যানেল বিতরন।

চরাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ শতটি স্কুল ব্যাগ বিতরন, কর্মক্ষম প্রতিবন্ধী ও অস্বচ্ছল বেকার যুবকদের মাঝে ভ্যানসহ ৬টি দোকানঘর প্রদান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডিপির ৫০ জোড়া বেঞ্চ প্রদান এবং রাজস্ব খাত থেকে ১শত জোড়া বেঞ্চ প্রদান, প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইল চেয়ার প্রদান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি সেলিং ফ্যান, ও বিভিন্ন ইউনিয়নের গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে ১২টি নলকুপ প্রদান করা হয়।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By