বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ভালোবাসি’

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9C %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ডালাসে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় এক বাংলাদেশি সাংবাদিক পেছন থেকে ‘বাংলাদেশ’ বলে ডাক দিলে সঙ্গে সঙ্গেই ঘুরে তাকান মার্টিনেজ। হাসিমুখে তিনি বলেন, “ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।”

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি বলেন, “আমি বাংলাদেশের ভক্তদের খুব ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম, সত্যিই দেশটাকে খুব ভালো লেগেছে।”

২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উচ্ছ্বাস বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্দীপনা ও উদযাপনের ছবি ছড়িয়ে পড়ার পর দুই দেশের সমর্থকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

বাংলাদেশি সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়—এ প্রসঙ্গে মার্টিনেজ বলেন, “আমি জানি তারা আমাদের কাছ থেকে কী চায়, আমাদের জন্য তারা কতটা আবেগপ্রবণ। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে, আর তাদের সমর্থন আমি সত্যিই উপভোগ করি।”

তিনি আরও বলেন, “তারা অনেক দিক থেকে আর্জেন্টাইনদের মতোই। সেটাই আমার ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা।”

গ্রুপপর্ব শেষে আর্জেন্টিনা নকআউট পর্ব নিশ্চিত করেছে। মাঠের ব্যস্ততার মাঝেও বাংলাদেশের প্রতি মার্টিনেজের এই মন্তব্য দুই দেশের ফুটবল ভক্তদের সম্পর্কের ধারাবাহিকতাকেই আবারও সামনে এনেছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By