বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

২৮ দল নকআউটে, বাকি ৪ জায়গার জন্য লড়ছে ৮ দল

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
%E0%A7%A8%E0%A7%AE %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%95%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF %E0%A7%AA %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87 %E0%A7%AE %E0%A6%A6%E0%A6%B2

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ৬৬ ম্যাচের খেলা শেষ। আর বাকি ছয়টি। আজ দিবাগত রাত থেকে কাল সকাল সকাল তিন গ্রুপের শেষ ম্যাচগুলো হয়ে যাবে। তারপর চূড়ান্ত হবে শেষ ৩২ এ ১৬ ম্যাচের লাইনআপ। তার আগে আজ (শনিবার) পর্যন্ত ২৮টি দেশ নকআউটে খেলা নিশ্চিত করে ফেলেছে। ১২টি দেশের বিদায়ঘণ্টা বেজে গেছে এবং বাকি চারটি জায়গার জন্য ৮ দল সমীকরণ মেলানোর দৌড়ে আছে। প্রথম নকআউটে ১৬ ম্যাচের মধ্যে ৯টির লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। 

আগামীকাল সকালেই অবশিষ্ট চার দেশের শেষ ৩২–এ খেলা নিশ্চিত হয়ে যাবে। বিশ্বকাপের বিস্তৃত এই আসরের নিয়ম অনুযায়ী, ১২ গ্রুপে থেকে শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল ওই পর্বে খেলার সুযোগ পাবে। শেষ ৩২–এর ম্যাচগুলো হবে আগামীকাল দিবাগত রাত থেকে ৩ জুলাই পর্যন্ত। 

ইতোমধ্যে ১৮ দল জেনে গেছে তারা কে কোন দলের মুখোমুখি হচ্ছে। নকআউটের প্রথম ম্যাচ হবে ২৯ জুন রাত ১টায়, লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। একই দিন রাত ১১টায় ব্রাজিল ও জাপান নামবে হিউস্টন স্টেডিয়ামে। ৩০ জুন রাত আড়াইটায় বোস্টন স্টেডিয়ামে খেলবে জার্মানি ও প্যারাগুয়ে। একই দিন সকাল ৭টায় নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচ। একই দিন রাত ১১টায় আইভরি কোস্ট ও নরওয়ে ডালাস স্টেডিয়ামে লড়বে।

১ জুলাই রাত ৩টায় গত দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স লড়বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে, নিউইয়র্কে তাদের প্রতিপক্ষ সুইডেন। ২ জুলাই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনা সকাল ৬টায় মুখোমুখি হবে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে। ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া-মিসরের খেলা ডালাস স্টেডিয়ামে। একই দিন মায়ামি স্টেডিয়ামে ভোর ৪টায় কেপ ভার্দে দাঁড়াবে আর্জেন্টিনার সামনে। 

এক নজরে শেষ ৩২ এ কোন দলের প্রতিপক্ষ কারা

দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা; ২৯ জুন রাত ১টা

ব্রাজিল বনাম জাপান; ২৯ জুন রাত ১১টা

জার্মানি বনাম প্যারাগুয়ে; ৩০ জুন রাত ২টা ৩০ মিনিট

নেদারল্যান্ডস বনাম মরক্কো; ৩০ জুন সকাল ৭টা

আইভরি কোস্ট বনাম নরওয়ে; ৩০ জুন রাত  ১১টা

ফ্রান্স বনাম সুইডেন; ১ জুলাই রাত ৩টা

যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া-হার্জেগোভিনা; ২ জুলাই সকাল ৬টা

অস্ট্রেলিয়া বনাম মিসর; ৪ জুলাই রাত ১২টা

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে; ৪ জুলাই ভোর ৪টা



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By