শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২%

নিজের জীবন উৎসর্গ করে মেয়েকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিজের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। দেশটির ফুটবলার হেক্টর বেলো এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় হেক্টর বেলো জানান, তার জীবনসঙ্গী আন্দ্রেয়া মৃত্যুর মুখোমুখি হয়েও শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কন্যাকে আগলে রেখেছিলেন।

আবেগঘন সেই পোস্টে বেলো লেখেন, “একদিন আমি আমাদের মেয়েকে বলব, কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে। কীভাবে নিজের জীবন উৎসর্গ করে তাকে রক্ষা করেছিলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তাকে ছেড়ে যাওনি।”

রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো।

হেক্টর বেলো আরও জানান, তিনি কারাকাসে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার মেয়ের সঙ্গে দেখা করেছেন। আরেক পোস্টে তিনি লেখেন, “আমার মেয়ে ও তার খালা এখন ভালো আছে। তবে আজ তাদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

স্ত্রীর মৃত্যুর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি কীভাবে মেয়েকে বোঝাব যে, তাকে বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন দিয়েছেন? আর আমি সেখানে ছিলাম না, কিছুই করতে পারিনি। আমাকে শক্তি দাও।”

স্থানীয় ফুটবল সংগঠন কুমানা দে কাম্পেওনেস আন্দ্রেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে হেক্টর বেলোর সঙ্গীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কন্যা অলৌকিকভাবে বেঁচে গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও একই তথ্য প্রকাশ করেছে।

এদিকে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ) জানিয়েছে, এই ভয়াবহ ভূমিকম্পে দুই ফুটবলারেরও মৃত্যু হয়েছে।

কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে নিহত হয়েছেন। ক্লাবটি এক শোকবার্তায় বলেছে, “রাজানের হাসি, নিষ্ঠা এবং বন্ধুত্ব আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।”

অন্যদিকে ক্লাব স্পোর্ট সান আগুস্তিন জানিয়েছে, ফুটবলার ভিক্টর পালাসিওসের মৃত্যু তাদের একাডেমির জন্য অপূরণীয় ক্ষতি। এফভিএফের তথ্য অনুযায়ী, তিনি মারিতিমো দে লা গুইরা ক্লাবের হয়েও খেলেছেন।

এ ছাড়া সাবেক মিস ভেনেজুয়েলা গিসেল রেয়েস জানিয়েছেন, ভূমিকম্পে লা গুইরায় তার মায়ের আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়ে। পরে হৃদ্‌রোগে তার মৃত্যু হয়। তবে তার দেখাশোনার দায়িত্বে থাকা নার্সকে জীবিত উদ্ধার করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By