শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ ডিভাইস

সীমু দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A7%AB %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস, যা এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। নতুন এই প্রোডাক্ট লাইনে রয়েছে- টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধা সহ ৩টি পাওয়ার ব্যাংক – ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০’, ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০’ ও ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’। একইসাথে, দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স দিতে শাওমি এনেছে টিভির জন্য মিনিমালিস্ট ডিজাইনের ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ ও প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস ডিভাইস ‘রেডমি হেডফোনস নিও’; যা প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করবে।

এই পাওয়ার ব্যাংক ক্যাটাগরির অন্যতম আকর্ষণ ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড কেবল); মূলত নিয়মিত ব্যবহারকারী ও পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যা ভ্রমণের সময় ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনের দ্রুত চার্জিং নিশ্চিত করবে। এটি সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে একটি স্মার্টফোন সর্বোচ্চ ৬৭% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়া, ৬৫ ওয়াট সেলফ-চার্জিং সাপোর্ট মাত্র ২.৫ ঘণ্টার মধ্যে পাওয়ার ব্যাংকটিকে পুরোপুরি রিচার্জ করতে পারে। ট্রিপল-পোর্ট আউটপুট, একটি স্মার্ট ডিজিটাল ডিসপ্লে ও ল্যানিয়ার্ড হিসেবে ব্যবহার উপযোগী বিল্ট-ইন টাইপ-সি কেবল-সমৃদ্ধ এই পাওয়ার ব্যাংকটি অবসিডিয়ান ব্ল্যাক ও স্পেস গ্রে রঙে মাত্র ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

কমপ্যাক্ট ও পকেট-সাইজ ডিজাইনে ফ্ল্যাগশিপ ৬৭ ওয়াট ফাস্ট-চার্জিংয়ের একই সুবিধা নিয়ে এসেছে ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০ (ইনটিগ্রেটেড কেবল)’। একইভাবে, ইনটিগ্রেটেড হাই-ইলাস্টিসিটি টাইপ-সি কেবল ও মাল্টি-প্রোটোকল ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় এটি প্রতিদিনের যাতায়াতে ফোন, ইয়ারবাডস ও ওয়্যারেবল গ্যাজেটগুলো দ্রুত চার্জ করতে সহায়তা করবে। প্যাস্টেল ব্লু ও চারকোল ব্ল্যাক রঙের এই পাওয়ার ব্যাংকটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪,২৯৯ টাকা।

মাল্টি-ডে ট্রিপ ও একসাথে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা নিয়ে বাজারে এসেছে এই পাওয়ার লাইনআপের আরেকটি ডিভাইস ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার (ইনটিগ্রেটেড কেবল)’। ৩৩ ওয়াট চার্জিং সক্ষমতার পাশাপাশি, এই পাওয়ার ব্যাংকের ইনটিগ্রেটেড কেবলটি এমনভাবে তৈরি, যা খুব সহজেই বহন করা যাবে। এছাড়াও, অতিরিক্ত গরম, শর্ট-সার্কিট ও ওভারচার্জিং প্রতিরোধ করতে এতে উন্নত মাল্টি-প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ক্রিম হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কালারের এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৫৯৯ টাকায়।

অডিও সেগমেন্টে উন্নত মানের অভিজ্ঞতা দিতে শাওমি নিয়ে এসেছে মিনিমালিস্ট ডিজাইনের ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’। এতে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; যা সিনেমা, গেমিং ও মিউজিকের ক্ষেত্রে স্মুথ সাউন্ড ও ডিপ বেস নিশ্চিত করবে। যেকোনো টিভির নিচে চমৎকারভাবে ফিট হওয়ার জন্য এতে রয়েছে একটি স্লিক ও লো-প্রোফাইল ডিজাইন। ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি, অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সাপোর্ট সমৃদ্ধ এই সাউন্ডবারটি ঘরে বিনোদনের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলবে। কালো রঙের এই প্রিমিয়াম অডিও ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮,৯৯৯ টাকা।

নতুন লাইনাপের অন্যতম আকর্ষণীয় প্রিমিয়াম ওয়্যারলেস অডিও ডিভাইস হলো ওভার-ইয়ার ‘রেডমি হেডফোনস নিও’। এতে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন সিস্টেম, হাই-রেস অডিও সার্টিফিকেশনের ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হেডফোনটিতে রয়েছে ৭২ ঘণ্টার অনবদ্য ব্যাটারি লাইফ, যেখানে মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। একইসাথে, এটি ডুয়েল-ডিভাইস স্মার্ট কানেক্টিভিটিও সাপোর্ট করে। অবসিডিয়ান ব্ল্যাক ও স্যান্ড হোয়াইট রঙের ডিভাইসটি মাত্র ৯,৯৯৯ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By