শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

কালীগঞ্জে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সীমু দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A7%AF%E0%A7%A9%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%93 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান, সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষার্থীদের শারীরিক বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, সাংস্কৃতিক সামগ্রী, পানির ফিল্টার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক সামগ্রী, ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় পানি নিশ্চিত করতে পানির ফিল্টার এবং ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্মার্ট বোর্ড পেয়েছে বক্তারপুর ইউনিয়নের খেকড়া উচ্চ বিদ্যালয়, নাগরী ইউনিয়নের পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়, জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় এবং মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া মজেজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে হারমোনিয়াম, তবলা, বংশীসহ সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়সহ ৩৮টি প্রতিষ্ঠানে পানির ফিল্টার সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সেট ও ফুটবল প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, “বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে স্মার্ট বোর্ড বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের সৃজনশীল বিকাশ, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সাংস্কৃতিক সামগ্রী, ক্রীড়া উপকরণ ও পানির ফিল্টার সরবরাহ করা হয়েছে। এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে শিক্ষার্থীরা আরও দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটিকে বিতরণকৃত সামগ্রীর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের এই উদ্যোগ শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By