বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

সীমু দা
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A8%E0%A7%A8 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%96%E0%A7%81%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

কুমিল্লার হোমনা উপজেলায় অনলাইন জুয়ায় বিপুল অঙ্কের টাকা হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন এক প্রবাসী।শেষ পর্যন্ত সেই হতাশা সহ্য করতে না পেরে বিষাক্ত কীটনাশক ট্যাবলেট (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) হোমনা উপজেলায় এই ঘটনা ঘটে। নিহত মেরাজুল ইসলাম (৪৪) উপজেলার আসাদপুর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত শহিদুল্লাহর ছেলে।

জানা যায়, গত ১৫ দিনে অনলাইন জুয়ার নেশায় পড়ে মেরাজুল ইসলাম প্রায় ২২ লাখ টাকা হারান। বিপুল এই আর্থিক ক্ষতির পর তিনি চরম মানসিক চাপে ও বিষণ্ণতায় ভুগছিলেন।

মঙ্গলবার তিনি বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ গ্রাম আসাদপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানায়, নিহতের মরদেহের ময়নাতদন্ত ঢাকায় সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, মেরাজুল ও তার এক ছেলে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর তারা তীব্র অর্থসংকটে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকটজনিত হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানায় ওসি।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By