বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

গাইবান্ধা পৌর এনসিপির নেতৃত্বে তনু-রনি

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%A8%E0%A7%81 %E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BF

গাইবান্ধা পৌর এলাকায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে জাহাঙ্গীর কবির তনুকে আহ্বায়ক এবং শফিক উল হক রনিকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটি দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

শুক্রবার (১৯ জুন) নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাদ ইবনে শহীদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে জাহাঙ্গীর কবির তনুকে আহ্বায়ক, হারুন অর রশিদ রঞ্জুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাকিব হাসান রানাকে যুগ্ম আহ্বায়ক, শফিক উল হক রনিকে সদস্য সচিব, আল আমিন বিশ্বাসকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং রাকিব খন্দকারকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া নাঈম আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, মাহাবুবা আক্তার মিমুকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ফিহাদুর রহমান দিবসকে সদস্যসহ বিভিন্ন পদে মোট ৩০ জনকে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, “দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে এ কমিটি।”

দলীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা পৌর এলাকায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By