মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন লিওনেল মেসি। তবে ম্যাচে ইতিহাস গড়ার পরও শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। মাঠেই তাকে চোখের জল ফেলতে দেখা যায়।

ম্যাচ শেষে মেসি জানান, কয়েকটি কঠিন দিন পার করেছেন তিনি। তবে সেই কষ্ট ফুটবলের কারণে নয় বলেও স্পষ্ট করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। যদিও তখন তিনি বিস্তারিত কিছু জানাননি।

মেসি বলেছিলেন, “সত্যি বলতে, এটি খেলাধুলার বাইরের একটি বিষয়। গত কয়েক দিন খুব কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং পুরো আর্জেন্টিনা দল আমাকে অনেক শক্তি দিয়েছে।”

পরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে দাবি করা হয়, মেসির আবেগঘন মুহূর্তের পেছনে রয়েছে তার বাবা হোর্হে মেসির স্বাস্থ্যগত সমস্যা নিয়ে গভীর উদ্বেগ। বাবার শারীরিক অবস্থার কারণে কয়েক দিন ধরে মানসিক চাপে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টিনার একটি টেলিভিশন সাক্ষাৎকারেও বাবার অসুস্থতার বিষয়টি উল্লেখ করেন মেসি। যদিও তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।

উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে করা তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৮ বছর বয়সী মেসি। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে যান তিনি। তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়েও পরিবারের কঠিন সময়ই যেন বেশি নাড়া দিয়েছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By