বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80 %E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা কঠিন এবং তিনি প্রায়ই সামরিক পদক্ষেপের পক্ষে জোর দেন বলে নিজের ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প নেতানিয়াহুর আগ্রাসী অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রায় সব সমস্যার সমাধান সামরিক শক্তি প্রয়োগের মধ্যেই খোঁজেন। এমনকি তিনি রসিকতার সুরে বলেছেন, নেতানিয়াহু যেন “সবকিছু বোমা মেরে উড়িয়ে দিতে চান”।

তবে একই সঙ্গে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ব্যক্তি হিসেবে তিনি নেতানিয়াহুকে পছন্দ করেন এবং তাকে ‘চমৎকার মানুষ’ বলে মনে করেন। 

যদিও তার মতে, কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী আবেগের বশে প্রয়োজনের তুলনায় বেশি দূর এগিয়ে যান।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে হওয়া অধিকাংশ টেলিফোন আলাপই নতুন সামরিক অভিযান বা নিরাপত্তা পদক্ষেপ নিয়ে আবর্তিত হতো। সময়ের সঙ্গে একই ধরনের অনুরোধ শুনতে শুনতে ট্রাম্প কিছুটা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, নেতানিয়াহু প্রায়ই মার্কিন প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করতেন কেন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো প্রয়োজন এবং কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নকে গুরুত্ব দেওয়া উচিত।

ট্রাম্প এসব যুক্তি মনোযোগ দিয়ে শুনলেও দুই নেতার কথোপকথনে প্রায়ই ইসরায়েলের কঠোর নিরাপত্তানীতির প্রতিফলন দেখা যেত।

সূত্র: মিডল ইস্ট আই



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By