বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

সীমু দা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা গণবিরোধী বলে আখ্যা দেয়, তারা প্রকৃতপক্ষে জনগণের বন্ধু হতে পারে না।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে এবং নারীদের স্বাবলম্বী না করলে তাদের উন্নয়ন সম্ভব নয়।

তিনি জানান, শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে স্কলারশিপ দেওয়া হয়েছে। এছাড়া আগামী এক বছরে ৪০ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। বিএনপি সবসময় দেশের মানুষের পাশে থাকতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়েই সরকার বাজেট প্রণয়ন করেছে। কিন্তু একটি রাজনৈতিক দল এটিকে জনবিরোধী বাজেট বলে প্রচার করছে। যারা গণবান্ধব বাজেটকে গণবিরোধী বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে বিজয়ী করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ ধ্বংস করতে পারবে না।

তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে পারলে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, অতীতে একটি দল জনগণের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করবে এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By