মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা

সীমু দা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE

২০২৬ ফিফা বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের তিনটি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। এটি বিশ্বকাপ ক্যারিয়ারে তার প্রথম হ্যাটট্রিক হলেও ম্যাচের সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার আবেগঘন প্রতিক্রিয়া।

ম্যাচের শুরুতেই ৪ মিনিটে লাউতারো মার্তিনেজের পাস থেকে গোল করেন মেসি। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। একইভাবে আলজেরিয়ার একটি গোলও অফসাইডের কারণে বাতিল করা হয়।

এরপর ১৬ মিনিটে আসে আসল গোল। বক্সের বাইরে ‘জোন ১৪’ এলাকায় সামান্য ফাঁকা জায়গা পেয়ে শক্তিশালী শটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে দেন মেসি। গোলের পরই তিনি আবেগে ভেঙে পড়েন এবং কান্নায় ভেসে যান, যা দর্শক ও সমর্থকদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।

ম্যাচ শেষে নিজের কান্নার কারণ ব্যাখ্যা করেন মেসি। তিনি বলেন, “ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি কিছু কঠিন দিন পার করেছি। বিষয়টা খেলাধুলার সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন—ব্যক্তিগতভাবে কঠিন সময় কেটেছে।”

তবে কী কারণে তিনি আবেগপ্রবণ হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আর্জেন্টাইন অধিনায়ক। তিনি সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে তারা তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছেন।

নিজের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, “এত কিছু পার করে এখন যা পাচ্ছি, সেটা যেন চেরি অন দ্য কেক। আমি খুব খুশি এবং এই দলের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”

হ্যাটট্রিকের মাধ্যমে ম্যাচ শেষ করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডেও জায়গা করে নিয়েছেন মেসি। তবে গোলের চেয়েও তার কান্না ও আবেগই ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By