বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

মসজিদের ভেতরে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ২:৫১ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লোকমান ও আলম নামের দুই মুসল্লি গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ফজরের নামাজ শেষ হওয়ার পর মসজিদের ভেতরে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই সময় একজন মুসল্লি কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিলেন এবং অন্যজন নামাজ শেষে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ই তারা গুলিবিদ্ধ হন।

লোকমানের মাথায় গুলি লাগে এবং আলমের মাথা, গলার বাঁ পাশ ও ডান হাতে গুলি লাগে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে। তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By