মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা

সীমু দা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8

যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালির দুটি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। খবর আল-জাজিরার। 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে বাহরাইনের শেখ ঈসা এয়ার বেস এবং কুয়েতের আলি আল সালেম ও আহমাদ আল জাবের এয়ার বেস এ ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানা হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করেছে। এর জেরে তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে। এটি ইরানের অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করে তারা। অপরদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপ, বান্দার আব্বাস, সিরিক এবং অন্যান্য স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন।

ইরান জানায়, তারা বাহরাইনে মার্কিন ফিফথ ফ্লিট-এর ঘাঁটি, কুয়েতের দুটি বিমানঘাঁটি এবং জর্ডানের আজরাক ঘাঁটিতে হামলা চালায়। একই সময়ে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং সিরিক, জাস্ক ও বান্দার আব্বাস বন্দরে হামলা চালিয়েছে। তেহরান আরও দাবি করেছে, মার্কিন হামলায় দুটি পানি সংরক্ষণাগার ধ্বংস হয়েছে এবং একটি টেলিকমিউনিকেশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দাবি করেন, তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের এর মূল্য দিতে হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By