শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

যশোরে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%9C

যশোরে পুলিশের নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে বাকবিতণ্ডা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। বুধবার পৃথক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় যশোর জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দল।

শোকজপ্রাপ্ত দুই নেতা হলেন যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজীব।

জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৯ জুন সন্ধ্যায় যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে সুমন আহমেদের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও সংগঠনের নজরে এসেছে বলে নোটিশে বলা হয়। এসব ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

অন্যদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শামীম আখতার স্বাক্ষরিত পৃথক নোটিশে হামিদুর রহমান রাজীবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অসদাচরণের ঘটনায় সংগঠনের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্যসচিব রাজিদুর রহমান সাগরের কাছে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সুমন আহমেদ ও হামিদুর রহমান রাজীবকে তল্লাশির জন্য থামানো হলে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। পরে আরও ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে এসে দুই নেতার পক্ষে অবস্থান নেন। একপর্যায়ে তারা সুমন ও রাজীবকে সঙ্গে নিয়ে স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে বিষয়টি সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের নজরে এলে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By