শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:২১ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত সোমবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হলে উত্তেজিত জনতা ঢাকাগামী স্বাধীন পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনার প্রেক্ষিতে কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি ভূরুঙ্গামারীর সাথে সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাগামী যাত্রীদের কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাসে উঠতে হচ্ছে। কুড়িগ্রামগামী যাত্রীদেরও অটোরিকশায় কুড়িগ্রাম যেতে হচ্ছে। অপরদিকে বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নূরে আলম সিদ্দিকী মুকুট বাদী হয়ে ১৪ জনকে আসামি (অজ্ঞাত ২৫/৩০ জন) করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী যাত্রী মাহাদী ইমাম, মাহজুবাহ হক ও আলেফ উদ্দিন জানান, “আমরা ঢাকা যাওয়ার জন্য নাইট কোচের টিকিট সংগ্রহ করেছি। কাউন্টার থেকে জানানো হয়েছে বাস ভূরুঙ্গামারীতে আসবে না। কুড়িগ্রাম গিয়ে বাসে উঠতে হবে। ব্যাগ-বস্তা ও মালামাল নিয়ে ৪০ কি.মি পাড়ি দিয়ে কিভাবে কুড়িগ্রাম যাবো চিন্তায় রয়েছি। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অপরদিকে অর্থ ও বাড়তি শ্রম ব্যয় হচ্ছে।”

কুড়িগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জানান, “আমাদের বাস ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছি। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার এবং প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও বাসের নিরাপত্তা পেলে বাস চালু করা সম্ভব হবে।” তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানিয়েছেন, বাস পোড়ানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাস চালুর ব্যাপারে কুড়িগ্রাম মালিক সমিতির সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানালেন, “বিষয়টি নিয়ে উত্তর ধরলা মোটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহার সাথে কথা হয়েছে। তিনি বিকেলে বসবেন বলে জানিয়েছেন।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By