বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদলের দুই নেতা নিহত

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা একটি কয়েল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুই নেতা একটি মোটরসাইকেলে করে জালকুড়ি ঝুটপট্টি এলাকা দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By