বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

খুব শিগগিরই তুমি একা হয়ে পড়বে, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E2%80%98%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%AE%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নেতানিয়াহুকে “একাই লড়তে হতে পারে”।

রোববার রাতে শুরু হওয়া নতুন উত্তেজনার পর সোমবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। পরে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্প বলেন, “বিবি, সাবধান হওয়া ভালো, না হলে খুব শিগগিরই তুমি একা হয়ে পড়বে।”

হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর অনুরোধ জানিয়েছিলেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করে ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এগিয়ে যেতে পারে, তবে “অজ্ঞতা বা বোকামি” যেন এতে বাধা না হয়।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর এই নতুন উত্তেজনার সূত্রপাত হয়। এর জবাবে ইরান উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং পরে ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালায়।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হেনেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের হাইফা অঞ্চলের একটি কারখানা ও দুটি বিমানঘাঁটিকে লক্ষ্য করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করে বলেন, যুদ্ধবিরতি আলোচনার অন্যতম পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র এই উত্তেজনার জন্য সরাসরি দায়ী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো লঙ্ঘনের ঘটনায় ওয়াশিংটনকেই দায় নিতে হবে।

সংঘাত অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, আর কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By