বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়’

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2%E0%A6%93 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%93 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে এভাবে ইসলামের দোহাই দেয়া ঠিক নয়।’ আজ (মঙ্গলবার, ৯ জুন) জাতীয় সংসদে বিরোধীদলের সমালোচনার জবাবে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের সাম্প্রতিক পরিবর্তন, গ্রাহকদের বিক্ষোভ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর পদত্যাগ নিয়ে সংসদে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বিরোধীদলীয় সংসদ সদস্যরা এ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর প্রশ্নের মুখে ফেলেন।

সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি দাবি করেন, আগের সরকারের সময় এস আলম গ্রুপ ২৬টি ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও ব্যাংকটিতে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বে বসিয়েছে, যা ভবিষ্যতে জনগণের আমানত ঝুঁকিতে ফেলতে পারে।

তিনি আরও প্রশ্ন তোলেন, কী কারণে একজন বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান করা হয়েছে এবং কেন আগের এমডিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। তার মতে, ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে না পারলে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদের সদস্যদের পরিবর্তন করতে পারে। তাই এ বিষয়ে আপত্তি থাকলে আইন সংশোধনের মাধ্যমেই তা সমাধান করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, ব্যাংকের ভেতরে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে একটি মহল গোপনে প্রভাবিত হয়ে ‘গ্রাহক’ পরিচয়ে আন্দোলন সংগঠিত করছে। বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বারবার বিভ্রান্তিকর প্রচারণা জনগণকে ভুল বার্তা দিতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে জানান, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা হবে। পাশাপাশি নাবিল গ্রুপসহ যেসব প্রতিষ্ঠান ব্যাংক থেকে অর্থ নিয়ে ফেরত দেয়নি, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। একই সঙ্গে অতীতে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত প্রায় ৯ হাজার কর্মীর বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে তিনি জানান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By