শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে নতুন নিয়মে যাচ্ছে সরকার

সীমু দা
সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। শুধু নতুন হিসাব নয়, বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও টিআইএন থাকা বাধ্যতামূলক করা হতে পারে।

তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং সরকারি গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এ বিধান থেকে ছাড় রাখার চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করতে পারেন।

বর্তমানে দেশে বিপুলসংখ্যক ব্যাংক হিসাবধারীর টিআইএন নেই। যদিও টিআইএন না থাকলে ব্যাংক আমানতের সুদের ওপর বেশি হারে উৎসে কর দিতে হয়, এত দিন এটি বাধ্যতামূলক ছিল না।

ব্যাংকারদের আশঙ্কা, টিআইএন বাধ্যতামূলক হলে ব্যাংক হিসাব ও ব্যাংকিং চ্যানেলে লেনদেন কিছুটা কমতে পারে। তবে কর বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ ব্যাংক লেনদেনে নজরদারি বাড়াবে এবং কর ফাঁকির সুযোগ কমাবে।

এদিকে এনবিআর ব্যাংকিং খাতের তথ্যভাণ্ডারের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইউটিলিটি সেবা এবং সাবরেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটাবেজের সঙ্গেও অনলাইনভিত্তিক সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

করের আওতা বাড়াতে আরো কয়েকটি নতুন পদক্ষেপ বিবেচনা করছে এনবিআর। এর মধ্যে রয়েছে ১৫০ সিসি বা তার বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা, উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উইথহোল্ডার্স রেজিস্ট্রেশন নম্বর (উইন) চালু করা এবং খুচরা ব্যবসায়ীদের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ কর আরোপ।

দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক হিসাব রয়েছে। তবে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক হিসাব থাকায় প্রকৃত হিসাবধারীর সংখ্যা কত, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By