শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অ্যাকশনে পুলিশ: গ্রেফতার ৯

সীমু দা
রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AF

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরপরই অ্যাকশনে নেমেছে পুলিশ। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে।

রোববার ভালুকা মডেল থানায় এসআই ফজল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনের একটি মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বর্তা গ্রামের ছাইদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের ফজলুল করিমের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল (৪৫), নয়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইকবাল তালুকদার (৩০), অতুল চন্দ্র ঘোষের ছেলে রণি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কামরুজ্জামান মানিকের ছেলে ইমন শেখ (২৮), ৭ নং ওয়ার্ডের বাসিন্দা কেরামত আলীর ছেলে ফারুক হাসান মন্ডল (৩৮) ও ছোট কাশর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৪)।

এর আগে, গতকাল শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ভালুকা ছাত্রলীগ। এই মিছিলের ছবি ও ভিডিও নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের যে কোন ধরনের অপতৎপরতা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় অবস্থানে রয়েছে। ইতিমধ্যে দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By