শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

এক রাতেই ত্রিমুখী রোমাঞ্চ, মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%80 %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%93 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শনিবার রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। আর্জেন্টিনা শিবিরের জন্য সুখবর, দীর্ঘদিনের শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে পর্তুগাল কোচ নিশ্চিত করেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলানো হবে। তবে এখনও পুরোপুরি সুস্থ নন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচিং স্টাফের উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যেই স্বস্তির খবর হয়ে এসেছে মেসির দ্রুত সুস্থ হয়ে ওঠা।

মাসল ইনজুরির কারণে শুরুতে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে না পারলেও এখন অনেকটাই ফিট আছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ বিষয়ে কোচ লিওনেল স্কালোনি বলেন, “মেসি দ্রুত সেরে উঠেছে, যা আমাদের জন্য ইতিবাচক সংবাদ। আমরা আশা করছি, প্রস্তুতি ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য তাকে মাঠে দেখা যাবে। সেটা হতে পারে হন্ডুরাস কিংবা আইসল্যান্ডের বিপক্ষে।”

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে হুয়ান মুসোকে সুযোগ দিতে পারেন স্কালোনি। আর আইসল্যান্ড ম্যাচে পরীক্ষা করা হবে আরেক গোলরক্ষক জেরোনিমো রুলিকে।

অন্যদিকে, মেসি ফিটনেস ফিরে পেলেও এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। মিশরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পুরো ব্রাজিল দল ক্লিভল্যান্ডে পৌঁছালেও নেইমার অবস্থান করছেন নিউজার্সিতে, যেখানে তিনি ব্যক্তিগত পুনর্বাসন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সবশেষ পানামা ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে দল সাজাতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলা মারকুইনোসের পাশাপাশি ডগলাস সান্তোস, লুকাস পাকেতা ও ইগর থিয়াগোকে পর্যবেক্ষণের সুযোগ নিতে পারেন তিনি।

এদিকে পর্তুগাল শিবির থেকেও ইতিবাচক বার্তা এসেছে। দলের কোচ জানিয়েছেন, আসন্ন প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যাবে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকেও।

চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে পর্তুগাল। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের অপেক্ষায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সেই ম্যাচে খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন পর্তুগিজ বস রবার্তো মার্টিনেজ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By