বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

রাশিয়ার প্রতিবেশী দেশে ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সীমু দা
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:২২ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A7%AB %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতিবেশী দেশ পোল্যান্ড এ অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে।”

তিনি জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নওরোৎস্কির সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন, গত বছরের নির্বাচনে নওরোৎস্কিকে তিনি সমর্থন দিয়েছিলেন।

এর আগে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, পোল্যান্ডে ৪ হাজার মার্কিন সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করা হয়েছে। ইউরোপীয় ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের চাপের মধ্যেই এমন আলোচনা সামনে আসে।

তবে পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, সেনা মোতায়েন পুরোপুরি বাতিল হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

ভ্যান্স আরও বলেন, ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব “নিজেদের কাঁধে তুলে নিতে হবে।” ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

এদিকে চলতি মাসের শুরুতে পেন্টাগন ঘোষণা দেয়, জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। বিশ্লেষকদের ধারণা, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার পরই এ সিদ্ধান্ত সামনে আসে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By