বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গ্রামের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না: ড. মঈন খান

সীমু দা
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:০০ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A1 %E0%A6%AE%E0%A6%88%E0%A6%A8

গ্রামের উন্নয়ন না করে শুধু শহরের উন্নয়ন করলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে পাকা সড়ক উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

এসময় মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলব্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন।

তিনি আরও বলেন, আজ থেকে ২০/২৫ বছর আগে তারেক রহমান বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছেন। তাদের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন। সেই দুঃখ দুর্দশা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন।

পরে মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ-এর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By