বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

‘আপনি কেন ইঞ্জিন বন্ধ করলেন?’ জবাবে অন্যজন, ‘আমি করিনি’

সীমু দা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:১০ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9C%E0%A6%A8 %E2%80%98%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে পরিচালিত এয়ার ইন্ডিয়া এআই-১৭১ ফ্লাইটের বিধ্বস্ত হওয়ার পর মর্গে ঢুকে ভয়াবহ দৃশ্য দেখার কথা জানিয়েছেন এক ব্যক্তি। তিনি বলেন, এমন দৃশ্য তিনি জীবনে কখনও ভুলতে পারবেন না।

লন্ডনগামী বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বিজে মেডিক্যাল কলেজের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানের ২৪১ জন যাত্রী এবং ক্রুসহ মোট ২৬০ জন নিহত হন। মাটিতে ১৯ জনের মৃত্যু হয়। শুধুমাত্র একজন যাত্রীই অলৌকিকভাবে বেঁচে যান।

নিহতদের মধ্যে ছিলেন রোমিন ভোহরার খালা ইয়াসমিন, লন্ডনে অ্যামাজনে কর্মরত তার ভাই পারভেজ এবং তার তিন বছরের ভাগ্নি। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ভোহরা বলেন, কোভিড মহামারির সময়ে তিনি আহমেদাবাদ সিভিল হাসপাতালে প্যাথলজি ল্যাব সহকারী হিসেবে কাজ করেছিলেন। সেই পরিচয়ের কারণে তিনি মর্গে প্রবেশ করতে সক্ষম হন এবং স্বজনদের মরদেহ শনাক্তের চেষ্টা করেন।

কিন্তু ভেতরে গিয়ে তিনি ভয়াবহ দৃশ্য দেখেন। তার ভাষায়, অনেক মরদেহ মেঝেতে পাশাপাশি রাখা ছিল। সেখানে বিচ্ছিন্ন মাথা ও হাত-পা পড়ে থাকতে দেখেছেন তিনি। তিনি আরো বলেন, এক মায়ের পোড়া মরদেহের সঙ্গে তার শিশুটিও ছিল। এ ছাড়া একটি ছোট মেয়ের খুলি দেখে তিনি সেটি নিজের ভাগ্নির কি না, তা মিলিয়ে দেখার চেষ্টা করেছিলেন।

তবে সবচেয়ে ভয়াবহ একটি দৃশ্য তার মনে গেঁথে গেছে বলে জানান তিনি।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে ককপিটের ভয়েস রেকর্ডিং নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সেখানে এক পাইলটকে অন্য পাইলটকে জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘আপনি কেন ইঞ্জিন বন্ধ করলেন?’ জবাবে অন্যজন বলেন, ‘আমি করিনি।’ এই কথোপকথনকে কেন্দ্র করে ধারণা তৈরি হয় যে পাইলটের ভুলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

তবে ক্যাপ্টেন সবরওয়ালের পরিবার এবং পাইলট সংগঠনগুলো এই প্রাথমিক বিশ্লেষণের তীব্র বিরোধিতা করেছে। ক্যাপ্টেনের ৮৮ বছর বয়সী বাবা পুষ্কররাজ সবরওয়াল ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটসের সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তাদের দাবি, প্রতিবেদনটি ত্রুটিপূর্ণ এবং পাইলটদের অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে, যারা এখন আর জীবিত নেই।

ভারতের সর্বোচ্চ আদালত এই ধরনের ব্যাখ্যাকে ‘র্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে। এদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জনগণকে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, তদন্তে কোনো ধরনের কারচুপি হয়নি এবং সবাইকে চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে, যা আগামী মাসে প্রকাশের কথা রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By