মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিদ্যুতের দাম বাড়ানোর নতুন পরিকল্পনা, বছরে দু’বার সমন্বয়ের প্রস্তাব

সীমু দা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC

দেশে চলমান মূল্যস্ফীতির চাপে যখন সাধারণ মানুষের নিত্যদিনের খরচ সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে, তখন নতুন করে বাড়তে পারে বিদ্যুতের বিলের বোঝা। শুধু ইউনিটপ্রতি দাম বাড়ানো নয়, এবার আবাসিক গ্রাহকদের বিলের কাঠামো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রস্তাব বাস্তবায়ন হলে দেড় কোটির বেশি আবাসিক গ্রাহকের ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিডিবির প্রস্তাবে বিদ্যুতের দাম সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি বছরে দুইবার স্বয়ংক্রিয়ভাবে মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়েছে। এ নিয়ে আগামী ২০ ও ২১ মে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সিদ্ধান্ত হলে জুন থেকেই নতুন মূল্যহার কার্যকর হতে পারে।

বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য ধাপভিত্তিক বিদ্যুৎ বিল ব্যবস্থা চালু রয়েছে। প্রথম ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম তুলনামূলক কম রাখা হয়। এরপর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ইউনিটপ্রতি মূল্যও বাড়ে। তবে নতুন প্রস্তাবে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত আলাদা ধাপ তুলে দিয়ে শূন্য থেকে ২০০ ইউনিট পর্যন্ত পুরো ব্যবহার একই উচ্চ হারে গণনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট ও ডিমান্ড চার্জ।

জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম মনে করেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। তার মতে, সহনীয় মাত্রায় মূল্য সমন্বয় করে প্রয়োজন হলে ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া উচিত।

বিশেষজ্ঞরা আরও প্রশ্ন তুলেছেন, ব্যবস্থাপনার দুর্বলতা ও খাতের অপচয় কমানোর পরিবর্তে কেন বারবার বাড়তি চাপ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। একই সঙ্গে বছরে দু’বার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

তবে পিডিবির দাবি, লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ না ফেলতেই এই প্রস্তাবনা আনা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By