বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গাজীপুরে একযোগে জামায়াতের প্রার্থী ঘোষণা

সীমু দা
শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠের রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে দলটি। আগাম প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতায় এখন সরগরম গাজীপুরের রাজনৈতিক মাঠ।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম। জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, জেলার পাঁচ উপজেলার মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে জামায়াত। গাজীপুর সদর উপজেলায় মোহাম্মদুল্লাহ, শ্রীপুরে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়ায় মাওলানা সেফাউল হক ও কালীগঞ্জে এডভোকেট তাজুল ইসলামকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

পাশাপাশি বিভিন্ন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম প্রকাশ করে তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তির বার্তা দিয়েছে দলটি। কালিয়াকৈর, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনজীবী, শিক্ষক, আলেম ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই প্রার্থী ঘোষণা করে মাঠ গোছানোর কৌশল নিয়েছে জামায়াত। দীর্ঘদিন পর স্থানীয় রাজনীতিতে দলটির এমন প্রকাশ্য সক্রিয়তা জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

সভায় নেতারা বলেন, “সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী।” তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণ ও স্থানীয় উন্নয়নে দলীয় প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By