বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সাড়ে ৭ লাখ দর্শকের উদযাপনে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল, রিয়ালকে খোঁচা

সীমু দা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:১৫ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%AD %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। গত রোববার লস ব্লাঙ্কোসদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে তিন ম্যাচ বাকি থাকতেই তাদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়। এরপর নিয়মমাফিক দর্শকদের স্রোতে ছাদখোলা বাসে কাতালান ফুটবলাররা উদযাপনে মেতেছেন। যেখানে হাজির হয়েছিলেন সাড়ে লাখ ফুটবলভক্ত। আর আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল।  

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, লা লিগায় জয়ের পর সোমবার বার্সেলোনার বিজয় শোভাযাত্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন। ব্লুগ্রানা ক্লাবটির ২৯তম লিগ শিরোপা উদযাপন করতে  খোলা বাসে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ফুটবলাররা। যেখানে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে নাড়াতে দেখা যায়। একপর্যায়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি জার্সি তুলে ধরেন তিনি।

ভক্তদের সঙ্গে নিয়ে শিরোপা উদযাপনের বিষয়ে বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা আবারও বার্সার প্রতি নিজেদের আবেগের প্রদর্শনী দেখিয়েছে। ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল শহরের রাস্তাগুলো। এই দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে এবং নিজেদের মানুষের মাঝে থেকেই নতুন শিরোপা উদযাপন করেছে।’

বার্সেলোনার রাস্তায় ক্লাবটির বিজয় শোভাযাত্রার সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি ছিল তারকা ফরোয়ার্ড ইয়ামালের হাতে উড়ন্ত ফিলিস্তিনি পতাকা। অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। ওই দৃশ্য দ্রুততম সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে সমর্থকদের মধ্যে।

এ ছাড়া শোভাযাত্রার একপর্যায়ে একটি জার্সি সবার সামনে উঁচু করে ধরেন ইয়ামাল। যাতে লেখা– ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি মাদ্রিদিস্তা (রিয়াল মাদ্রিদের সমর্থক নই)।’ মূলত বার্সা সমর্থকরা যখন শিরোপা উৎসব করছে, তখন সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি রিয়াল ভক্তদের। মাদ্রিদের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বার্সা। যা লিগ শেষেও আর পুষিয়ে নেওয়ার সুযোগ নেই রিয়ালের সামনে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By