বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

পাথরঘাটায় লোকালয় থেকে সুন্দরবনের হরিণ উদ্ধার

সীমু দা
সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A3 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

সুন্দরবনের একটি মায়াবী হরিণ বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়দের সহায়তায় সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আসাদুল জানান, তিনি ফসলের মাঠে কাজ করার সময় দূর থেকে হরিণটিকে আসতে দেখেন। পরে কয়েকটি কুকুর তাড়া করলে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। সেখান থেকে ছাড়িয়ে দেওয়ার পর হরিণটি মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে আশ্রয় নেয়।

মোস্তফা ফরাজি বলেন, হরিণটি কোথা থেকে এসেছে তা তিনি বলতে পারছেন না। কুকুরের তাড়া খেয়ে এটি তাঁর বাড়ির পুকুরপাড়ে আটকে পড়ে। এরপর তিনি তাৎক্ষণিকভাবে বনবিভাগ ও স্থানীয়দের খবর দেন। পরে বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে বন বিভাগের জ্ঞানপাড়া বিট কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে। তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By