বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

এমপিদের জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘সেল’ গঠন

সীমু দা
শনিবার, ৯ মে, ২০২৬, ২:২৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A7%A8%E0%A7%AC%E0%A7%AA %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচিগুলোর বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ৭ সদস্যের একটি ‘সেল’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুত কর্মসূচিগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং বাস্তবায়ন কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতেই এ ‘সেল’ গঠন করা হয়েছে।

এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সেলের সভাপতির দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১।

সেলের অন্য সদস্যরা হলেন— প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের পরিচালক, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-১ এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা।

প্রজ্ঞাপনে সেলের কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির তথ্য সংগ্রহ, সংকলন ও সংরক্ষণ করা হবে। পাশাপাশি কর্মসূচিগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও সম্ভাব্যতা বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে সুপারিশ পাঠানো হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকি, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করবে সেলটি।

এতে আরও বলা হয়েছে, সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর থেকে প্রতিনিধি বা জনবল সংযুক্ত করা যাবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By