যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলের মালিকানায় থাকা একটি কোম্পানি থেকে ড্রোন কিনছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প। মার্কিন ড্রোন কোম্পানি পাওয়ারাসে বিনিয়োগ রয়েছে তাদের।
পাওয়ারাসের প্রতিষ্ঠাতা বলেছেন, তার কোম্পানি মার্কিন সামরিক বাহিনীর কাছে ড্রোন বিক্রি করবে। এর মাধ্যমে তিনি ট্রাম্পের দুই ছেলের বিনিয়োগ থাকা কোম্পানিটির মার্কিন সামরিক বাহিনীর কাছে ড্রোন বিক্রির খবরটি নিশ্চিত করেছেন।
ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, মার্কিন বিমান বাহিনী ফ্লোরিডা-ভিত্তিক এই কোম্পানিটির কাছ থেকে অনির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ড্রোন কিনতে সম্মত হয়েছে।
পাওয়ারাসের প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ এক্সে একটি পোস্টে বলেন, এর মূল উদ্দেশ্য হলো আমেরিকান ড্রোনের আধিপত্য প্রতিষ্ঠা করা। ড্রোনের হুমকি বাস্তব– এটি এখানেই বিদ্যমান। সস্তা ড্রোনগুলো প্রতিদিন দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করছে এবং আমেরিকান যোদ্ধারা অরক্ষিত হয়ে পড়ছে।
ভেলিকোভিচ আরও বলেন, আধুনিক যুদ্ধের অর্থনীতি পাল্টে গেছে এবং আমরা এর সাথে তাল মেলাতে ধীরগতিতে এগোচ্ছি। আমাদের প্রযুক্তি সেই ধারাকে আবার ফিরিয়ে আনবে। এর উদ্দেশ্য হলো আমেরিকানদের জীবন বাঁচানো।
সূত্র: ব্লুমবার্গ।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);