শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC

পর্দায় তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়লেও বাস্তব জীবনে এবার খোদ পুলিশের আইনি বেড়াজালে আটকা পড়লেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়। কিছুদিন আগেই তার সিনেমা মুক্তির আগে এইচডি প্রিন্ট ফাঁস হয়ে পাইরেসির শিকার হয়। এর মধ্যেই নতুন করে আইনি জটিলতায় পড়লেন এই তারকা। জানা গেছে তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তামিল সিনেমার জনপ্রিয় মুখ এবং রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকের প্রধান থালাপতি বিজয় নির্বাচনের আগে নতুন বিতর্কে জড়িয়েছেন। পুলিশের অভিযোগ নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোড শো করেছেন তিনি।

চেন্নাই পুলিশের দাবি বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও তিনি টি নগর থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় করা এ মামলায় সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যম মিড ডে জানিয়েছে পশ্চিম মাম্বালাম নুঙ্গামবাক্কাম এবং ভেপেরির মতো এলাকাসহ চেন্নাইজুড়ে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বিজয়ের পাশাপাশি টিভিকের একাধিক নেতার নামও রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বিজয় কিংবা তার দল।

এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে এখন সেটিই দেখার অপেক্ষা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By